NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo
চিটাগং কিংসকে হারিয়ে চলতি বিপিএলে টানা অষ্টম জয়

টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুরের


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪১ পিএম

টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুরের

  জয়রথ চলছেই রংপুর রাইডার্সের। চিটাগং কিংসকে হারিয়ে চলতি বিপিএলে টানা অষ্টম জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল। চট্টগ্রামে স্বাগতিকদের ৩৩ রানে হারায় রংপুর।  শুক্রবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে রাইডার্সরা। জবাবে ১৩১ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। শামিম পাটোয়ারি ছাড়া আর কেউই পারেননি দাপট দেখাতে। কিন্তু তার ৩১ বলে ৩৮ রানের ইনিংস কেবল ব্যবধানই কমিয়েছে। শেষমেশ ২০১৭ সালের চ্যাম্পিয়নদের জয়রথ থামাতে পারেনি চিটাগং।  Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন  টানা অষ্টম জয়ে সবার আগে প্লে-অফে পা রাখলো রংপুর। আর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চিটাগং। নেট রানরেটে পিছিয়ে তিনে বরিশাল।  এর আগে, চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন খুশদিল শাহ। ২৮ বল মোকাবিলায় ২ চার ও ৭ ছক্কা হাঁকান তিনি।

এ ছাড়া ৩২ বলে টেলর ৩৯, মেহেদী ১২ বলে ১৭ ও সাইফ ১৮ বলে ১৭ রান করেন।   এই ৪ জন ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। মূলত খুশদিলের দুইশ'রও বেশি স্ট্রাইক রেটের ইনিংসে ভর করেই লড়াকু পুঁজি পায় রংপুর।  চিটাগংয়ের হয়ে আলিস ও ওয়াসিম দুটি করে এবং বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি ও নাঈম একটি করে উইকেট শিকার করেন।