NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ভারতে কবি সম্মেলনে শ্রেষ্ঠ কবির সম্মাননা পেলেন কবি আককাস


Abdur Razzak প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪১ পিএম

ভারতে কবি সম্মেলনে শ্রেষ্ঠ কবির সম্মাননা পেলেন  কবি আককাস
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর ঈশ্বরপুর গ্রামের সরদার পরিবারের সন্তান, জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, পদ্মা লাইফ নিউজ পোটালের সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার কবি মো.আককাস আলী ভারতের আসামে লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা “শ্রেষ্ঠ বাঙালি” কবিতা আবৃত্তি করে শ্রেষ্ঠ কবির সম্মাননা ক্রেস্ট অর্জন করেন। ১৩ সেপ্টেম্বর লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনের সভাপতি ড.রঞ্জিত দত্ত কবি মো.আককাস আলীর হাতে এই শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। কবির এই অর্জন বাংলাদেশের সবার জন্য এমনি অভিমত সমালোচকদের। “শ্রেষ্ট বাঙালি”কবিতাটি কবির “সেলফি নেতা” কাব্যগ্রন্থে রচিত হয়েছে। কবি মো.আককাস আলী জানান,ভারতের আমন্ত্রিত অতিথি হয়ে ১২, ১৩ সেপ্টেম্বরে আসামের লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনে যোগ দেয়। লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনের সভাপতি ড. রঞ্জিত দত্ত,সম্পাদক যোগেশ বিকাশ গগৈ, প্রশাসক ববী বড়া, লিখক মুকুট র্শমা আমাকে যে সন্মানে ভূষিত করেছেন তা ভুলিবার নয়। কবি সম্মেলনে বাংলাদেশকে নিয়ে গর্ব করেন এবং কবি তিনটি কবিতা (শ্রেষ্ঠ বাঙালি, বীরের জাতি ও কবিতা পড়) আবৃত্তি করেন। কবি মো.আককাস আলীর আবৃত্তি শুনে দেশ বিদেশি কবিরা মুখরিত হয়ে উঠেন। উল্লেখ্য বাংলাদেশের আরো দুইজন কবি আজিজার রহমান তাজ ও কবি আরিফ বিল্লাহ্ এই কবি সম্মেলনে যুক্ত হন।