NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

২০২৫ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি শুরু


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

২০২৫ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি শুরু

মুক্তধারা ফাউন্ডেশনের ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ডা: জিয়াউদ্দিন আহমেদ। গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত কার্যকরী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারপারসন ড. নূরুন নবী। ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা সফলভাবে সম্পন্ন হওয়ার পর নতুন কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমান কার্যকরী পরিষদই ২০২৫ বইমেলার দায়িত্ব পালন করবে। বইমেলা প্রস্তুতি পরিকল্পনা: ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সফল করতে বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার একটি প্রস্তুতি কমিটির রূপরেখা উপস্থাপন করেন। তাঁরই নেতৃত্বে বইমেলা পরিচালিত হবে। এই কমিটিতে তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।  সভায় উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারপারসন ড. নূরুন নবী, নবনির্বাচিত চেয়ারপারসন ড. জিয়াউদ্দিন আহমেদ, বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন: উপদেষ্টা ড. আবদুন নূর ও গোলাম ফারুক ভূঁইয়া, ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ ও সউদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা, সহ-সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন, কার্যকরী সদস্য ডা: ফাতেমা আহমেদ, ড. ওবায়দুল্লাহ মামুন, নসরত শাহ আজাদ ও তানভীর রাব্বানী।  গত ৩৩ বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবেঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলার আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩-২৬ মে, ২০২৫ পর্যন্ত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের মতো এ বইমেলাও সকল অভিবাসী বাঙালির অংশগ্রহণে সার্থক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটি।