NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চিরনিদ্রায় শায়িত হলেন বগুড়ার সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৬ পিএম

চিরনিদ্রায় শায়িত হলেন বগুড়ার সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি মনোনীত ২ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন তালুকদার খোকা।   (২৯ জানুয়ারি বুধবার ) সকাল ৯ টায় ১ম জানাজা দুপঁচাচিয়া উপজেলা, ২য় জানাজা আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠ, ৩য় জানাজা সান্তাহার আধুনিক স্টেডিয়াম মাঠে ১১ টায় এবং বাদ জোহর বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুঁড়ি নিজ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হয়।  আব্দুল মোমেন তালুকদার খোকার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। দল-মত নির্বিশেষে খোকার জানাজায় শেষ শ্রদ্ধা জানানো হয়। অনেকে কান্নায় ভেঙে পড়ে। জানাজায় বক্তব্য দিতে গিয়ে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, তার হাতেই রাজনীতি শুরু করেছি তাইতো তিনি আমার রাজনীতির গুরু ছিলেন। সবার কাছে দোয়া কামনা করেন। বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয় সম্পাদক ও  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান মরহুমের রাজনৈতিক সহকর্মী তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন। মরহুমের ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে সকলেই কাছে বড় ভাই এর জন্য দোয়া চাইলেন। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ হাজার হাজার নেতা-কর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য; তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। গত মঙ্গলবার বেলা ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।  স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।   মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত ২ বার জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বারের এমপি ছিলেন।