NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ফরাসি রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন মহাস্থানগড় পরিদর্শন করলেন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৩ এএম

ফরাসি রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন মহাস্থানগড় পরিদর্শন করলেন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন  ( ৩১ জানুয়ারি শুক্রবার) প্রায় ২৫ শত বছরের পুরনো বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীতি পুণ্ড্রনগরী বগুড়ার মহাস্থানগড় পরিদর্শন করেছেন।  মহাস্থানে এসে তিনি দুপুরে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেন। এর আগে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শন ছাড়াও মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বৈরাগীর ভিটা, প্রত্নস্থল জাহাজঘাটা, গোবিন্দ ভিটা, মানকালির মন্দির, শাহ সুলতান বলখী (র:) এর মাজার, গোকুল মেধ (বেহুলা-লখিন্দরের বাসরঘর), ভাসুবিহার পরিদর্শন করেন।

 পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সচিব গুইলাউম ডেসমন্টস, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপটিস্ট লেব্রেট, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের ডেপুটি ডিরেক্টর কোলিন রিফ্র্যাঙ্ক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।  মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, প্রায় দুই সপ্তাহ আগে মহাস্থানে খনন কার্যক্রম শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রদূত মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শনের জন্য এসেছেন।