NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের, বাণিজ্যযুদ্ধ শুরু


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১২:১৩ এএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের, বাণিজ্যযুদ্ধ শুরু

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা আজকে থেকেই কার্যকর হবে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্য দিয়েই চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরু হলো।

চীন ঘোষণা দিয়েছে তারা, মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করছে। সোমবার থেকেই এটি কার্যকর হচ্ছে।    চীন যেসব পণ্যের ওপর শুল্ক আরোপ করছে তার মধ্যে রয়েছে স্পোর্ট কার, পিক-আপ ট্রাক, কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং কৃষি যন্ত্রপাতি। এক বিবৃতিতে চীন বলেছে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন করেছে।   এদিকে ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট ফক্স নিউজকে এটি জানিয়েছেন।