NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজধানীতে মঞ্চস্থ হলো পথ নাটক পরশ পাথর


Akbar Haider Kiron   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৬ এএম

রাজধানীতে মঞ্চস্থ হলো পথ নাটক পরশ পাথর

 খোন্দকার এরফান আলী বিপ্লব:

৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চস্থ হলো ঝিনাইদহের বনলতা নাট্য সংসদের "পরশ পাথর"নাটকটি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় 'বিপ্লবের নতুন সূর্যে শানিত বাংলাদেশ' শীর্ষক শ্লোগানে' গত ২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে জাতীয় পথ নাট্যোৎসব-২০২৫।উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।উৎসবের তৃতীয় দিনে ফরহাদ হোসেন জনি'র রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক পরশ পাথর।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রোহান, আরিফা জাহান সুইটি, তানভীর আহমেদ, পীযুশ, মো:অপু, সাঈদ ইসলাম আদর, সাইফুল ইসলাম শান্ত, হাফিজুর রহমান পলাশসহ আরো অনেকে।  পথ নাটকটি প্রসঙ্গে বনলতা নাট্য সংসদের দলীয় প্রধান বিশিষ্ট নাট্য পরিচালক,নির্দেশক, চলচ্চিত্র নির্মাতা,কবি ও সংগঠক পথিক শহিদুল বলেন, 'এই নাটক শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না। আমরা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে যতটা কথা বলি, ততটাই কি তাদের জায়গা দিতে পেরেছি,এই নাটক সেই প্রশ্ন তোলে। একজন মা তার সন্তানকে আঁকড়ে ধরেছে, তাকে মানুষের মতো মানুষ করতে চায়। কিন্তু সমাজ? তারা কি এই শিশুকে মানুষ হিসেবে দেখতে রাজি? এই নাটক শুধু তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের দুর্দশা নিয়ে নয়, এটি একটি সংগ্রামের গল্প।একজন মায়ের লড়াই, তার সন্তানের লড়াই, এবং আমাদের সমাজের প্রতি এক নির্মম প্রশ্ন। আমি চাই, আপনারাও সমাজের জন্য কিছু করবেন, ভাববেন। সমাজ বদলানোর জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। যদি এই নাটক একজন মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে পারে, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় জয়।' উল্লেখ্য যে, বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ ও নাটকটির সাথে সংশ্লিষ্ট সকল শিল্পী, কলাকুশলীর প্রশংসা করেন।