NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন দৃঢ়ভাবে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:০৮ পিএম

চীন দৃঢ়ভাবে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে

 

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ৪ ফেব্রুয়ারি জানিয়েছেন যে, ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে। নিজের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য চীন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিরোধ নিষ্পত্তি বিভাগে নিয়ে এসেছে।


মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ ডব্লিউটিও’র নিয়মের গুরুতর লঙ্ঘন। এটি একতরফাবাদ ও বাণিজ্য সুরক্ষাবাদের একটি সাধারণ অনুশীলন এবং নিন্দনীয়। মার্কিন আচরণগুলো নিয়ম-ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ভিত্তিকে নষ্ট করে এবং বিশ্বব্যাপী শিল্পচেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাকে ব্যাহত করে।

যুক্তরাষ্ট্র বারবার বহুপাক্ষিকতার উপরে একতরফাবাদকে স্থান দিয়েছে এবং ডব্লিউটিও’র সদস্যদের বড় অংশ এর তীব্র নিন্দা করেছে। চীন দৃঢ়ভাবে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে এবং অবিলম্বে তাদের ভুল আচরণ সংশোধন করার জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয়।

মুখপাত্র বলেন, চীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার দৃঢ় সমর্থক এবং গুরুত্বপূর্ণ অবদানকারী। চীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার বিপরীতে একতরফাবাদ এবং বাণিজ্য সুরক্ষাবাদের চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুশৃঙ্খল ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখতে ডব্লিউটিও’র অন্যান্য সদস্যদের সাথে কাজ করতে ইচ্ছুক বলে মুখপাত্র উল্লেখ করেন। সূত্র : লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।