NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪২ এএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মনির হায়দার। এই পদে তিনি সিনিয়র সচিবের পদমর্যাদা পাবেন।  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে  বুধবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। অচিরেই দেশে ফিরে তিনি এ পদে যোগদান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে ।   মনির হায়দার দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত।  বিশেষ সহকারী হিসাবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।