NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

হারবিনে এশিয়ান শীতকালীন গেমস বরফ ও তুষার ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলবে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৬ পিএম

হারবিনে এশিয়ান শীতকালীন গেমস বরফ ও তুষার ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলবে

 

এই শীতে চীনের "আইস সিটি" নামে পরিচিত হারবিন, আবারও নবম এশিয়ান শীতকালীন গেমসের জন্য, জনপ্রিয় হয়ে উঠেছে। সারা বিশ্বের নেটিজেনদের মধ্যে চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন কর্তৃক পরিচালিত এক সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যে, উত্তরদাতারা আরও উন্মুক্ত ও গতিশীল চীন দেখতে চান এবং বিশ্বাস করেন যে, বরফ ও তুষার অর্থনীতি চীনা অর্থনীতির জন্য একটি নতুন চালিকাশক্তি হয়ে উঠছে। 

হারবিন এশিয়ান উইন্টার গেমস হল বেইজিং শীতকালীন অলিম্পিকের পরে চীন কর্তৃক আয়োজিত আরেকটি বড় আন্তর্জাতিক বরফ ও তুষার ক্রীড়া প্রতিযোগিতা। 
সমীক্ষায় অংশগ্রহণকারী ৯৬ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, এশিয়ান শীতকালীন গেমস বরফ ও তুষার ক্রীড়ার প্রতি এশীয় দেশগুলোর মানুষকে আরও আগ্রহী করে তুলবে এবং এশিয়ান দেশগুলোতে, এমনকি বিশ্বের বরফ ও তুষার ক্রীড়ার মান উন্নয়নে ভূমিকা রাখবে। উত্তরদাতাদের ৮৭.৮ শতাংশ বিশ্বাস করেন যে, এশিয়ান শীতকালীন গেমস এশিয়ান দেশগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে করবে। বেইজিং শীতকালীন অলিম্পিকের সফল আয়োজনের পর থেকে চীনে বরফ ও তুষার ক্রীড়ায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ৩১৩ মিলিয়নে পৌঁছেছে। 
বরফ ও তুষার পর্যটনের জন্য জনপ্রিয় গন্তব্যগুলো, যেমন হারবিনের পাশাপাশি, উষ্ণ জলবায়ুসমৃদ্ধ চীনের কিছু দক্ষিণাঞ্চলে বরফ ও তুষার ক্রীড়া ধীরে ধীরে জলবায়ু ও ভৌগোলিক পরিবেশের বিধিনিষেধ ভেঙেছে এবং অনেক চীনা মানুষের দৈনন্দিন জীবনে একত্রিত হয়েছে। 

এই বিষয়ে উত্তরদাতাদের ৯৪.৭ শতাংশ বলেন, বরফ ও তুষার অর্থনীতি চীনা অর্থনীতির জন্য একটি নতুন প্রবৃদ্ধির পয়েন্ট হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে, চীনের বরফ ও তুষার ক্রীড়া এবং পর্যটন শিল্প শৃঙ্খল, যেমন সরঞ্জাম উৎপাদন, শিক্ষা ও প্রশিক্ষণ, বিনোদন সরঞ্জাম গবেষণা ও উত্পাদন এবং সাংস্কৃতিক সৃজনশীলতার বর্ধিত বিকাশকে চালিত করেছে। 

উত্তরদাতাদের ৯৫ শতাংশ বিশ্বাস করেন যে, অনুকূল নীতি ও বাজারের চাহিদা দ্বারা চালিত হয়ে, চীনের বরফ ও তুষার অর্থনীতির ভবিষ্যত আরও উজ্জ্বল হবে। 
জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি এবং রুশ ভাষা প্ল্যাটফর্মে পরিচালিত হয়। ২৪ ঘন্টার মধ্যে মোট ৪৬০৭ জন নেটিজেন জরিপে অংশগ্রহণ করেন।
সূত্র : জিনিয়া-আলিম-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।