NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

হারবিন শীতকালীন গেমস গভীর ক্রীড়াচেতনা প্রতিফলন


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:০৬ পিএম

হারবিন শীতকালীন গেমস গভীর ক্রীড়াচেতনা প্রতিফলন

 


নবম এশিয়ান শীতকালীন গেমস ৭ ফেব্রুয়ারি চীনের হারবিন শহরে শুরু হয়েছে; চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ইরান অলিম্পিক কমিটির চেয়ারম্যান মাহমুদ খোসরাভি ভাফা হারবিনে সিএমজি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হারবিন শীতকালীন গেমস শুধু একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং এতে গভীর ক্রীড়াচেতনা ও উষ্ণ ভালোবাসার প্রতিফলন ঘটেছে। এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্ব জোরদারের সুযোগও দিচ্ছে এই গেমস। 


তিনি বলেন, ‘বিশ্বাস করা মুশকিল যে, এতো ঠান্ডার মধ্যে, এতো উষ্ণ, আন্তরিক ও সুশৃঙ্খল একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।’ তিনি বলেন, দারুণ ঠান্ডা আবহাওয়া বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বরং বন্ধুত্বে আরও বেশি আগ্রহ ও প্রাণশক্তি যুগিয়েছে।  
তিনি আরও বলেন, হারবিন হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি এবং তুষার ও বরফ দৃশ্যের একটি চমৎকার সমন্বয়, যা ক্রীড়াবিদদের জন্য একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এবারের গেমসের আয়োজনের মান ছিল প্রত্যাশার চেয়ে বেশি। 

সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।