NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

আমি চীন ও চীনা জনগণকে ভালোবাসি: সিজিটিএন সাক্ষাৎকারে জারদারি


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০৪ পিএম

আমি চীন ও চীনা জনগণকে ভালোবাসি: সিজিটিএন সাক্ষাৎকারে জারদারি

 

সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নবম বার চীন সফর করেছেন। এ সময় চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএনের সাংবাদিক তাঁর বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারে জারদারি বলেন, আমি চীনা জনগণকে ভালোবাসি। আমরা সবসময় চীনের সঙ্গে রয়েছি। এবারের চীন সফর আস্থা, সদিচ্ছা এবং গভীর বন্ধুত্বকে কেন্দ্র করে।


চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্পর্কে জারদারি বলেন, সি একজন মহান এবং দৃঢ়প্রতিজ্ঞ নেতা। আমি তাঁর রাজনৈতিক চিন্তাভাবনা এবং দেশ পরিচালনার পদ্ধতির প্রশংসা করি। প্রেসিডেন্ট সি’র প্রশাসনের শুরু থেকে চীন অনেক অগ্রগতি করেছে।
তিনি বলেন, পাকিস্তান এবং চীন হল প্রতিবেশী ও বন্ধু যারা সুখ-দুঃখ ভাগ করে নেয় এবং এ বন্ধুত্ব চিরকালের। চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সকল দেশই চীনকে বিশ্বাস করে। 


চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, আমরা আশা করি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকে শক্তিশালী করার জন্য পাকিস্তান ও চীনের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের পূর্ণ ব্যবহার করব। বিভিন্ন ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।

মহাকাশ ক্ষেত্রের সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, চীনের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে পাকিস্তানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
জারদারি বলেন, আমি নিজেকে আরও শক্তিশালী করার দিকে বেশি মনোযোগী। পাকিস্তান একটি স্বাধীন দেশ ও আমাদের কিছু দায়িত্ব আছে। একই সাথে, আমরা সর্বদা চীনের দিকে তাকাই এবং চীনের সাথে এগিয়ে যাই।

সূত্র: ছাই-হাশিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।