NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আফ্রিকান ইউনিয়ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে: সি


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৬:০৯ এএম

আফ্রিকান ইউনিয়ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে: সি

 

 

 


১৫ই  ফেব্রুয়ারি গত শনিবার ৩৮তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি বার্তা পাঠিয়ে আফ্রিকান দেশ ও জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় সি বলেন, বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মুখে চীন ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী ‘গ্লোবাল সাউথ’-এর গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে, আফ্রিকান ইউনিয়ন আফ্রিকান দেশগুলোকে ঐক্যবদ্ধ করেছে ও নেতৃত্ব দিয়েছে, জোরালোভাবে একীকরণকে উৎসাহিত করেছে, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সক্রিয়ভাবে মোকাবিলা করেছে, সর্বসম্মতভাবে ‘আফ্রিকান কণ্ঠস্বর’ জারি করেছে এবং আফ্রিকার আন্তর্জাতিক অবস্থান ও প্রভাবকে ক্রমাগত উন্নতির দিকে পরিচালিত করেছে।

 

তিনি আন্তরিকভাবে আশা করেন যে আফ্রিকান দেশগুলো ও জনগণ স্বাধীনতা, উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে নতুন ও বৃহত্তর সাফল্য অর্জন করতে থাকবে।
সি আরো বলেন, ২০২৪ সালে চীন, আফ্রিকার সঙ্গে সম্পর্ক দ্রুতভাবে উন্নীত করেছে। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চীন ও আফ্রিকা নতুন যুগে যৌথভাবে একটি সর্বকালীন কল্যাণের সম্প্রদায় গড়ে তোলার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সম্প্রদায় গড়ে তোলার যুগের অগ্রভাগে রয়েছে। 


আমি আফ্রিকান দেশগুলোর নেতাদের সঙ্গে চীন ও আফ্রিকার যৌথভাবে আধুনিকীকরণের জন্য ছয়টি প্রস্তাব ও ‘দশ অংশীদারিত্বের উদ্যোগ’ বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে ২.৮ বিলিয়নেরও বেশি চীনা ও আফ্রিকান জনগণ আরও বাস্তব ফলাফলের সাথে উপকৃত হতে পারে। 

সূত্র: ছাই-হাশিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।