NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যুক্তরাষ্ট্র সত্য ও বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না : মুখপাত্র চাং সিয়াও কাং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৫ এএম

যুক্তরাষ্ট্র সত্য ও বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না : মুখপাত্র চাং সিয়াও কাং

 

গত ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার বেইজিংয়ে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন সামরিক উস্কানি, তাইওয়ান যে  চীনের একটি অবিচ্ছেদ্য অংশ, এ সত্য ও বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।  

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাপানের নেতৃবৃন্দের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতি সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, বিবৃতির সংশ্লিষ্ট অংশে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে এবং চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। বেইজিং এতে তীব্রভাবে অসন্তুষ্ট এবং এর বিরোধিতা করছে। 

মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। মার্কিন সামরিক উস্কানি এ বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। বরং, এ ধরনের আচরণ আন্তর্জাতিক সমাজের সামনে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতিকেই প্রকাশ করছে। তাছাড়া, মার্কিন আচরণ চীনা জনগণের দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাতৃভূমির সম্পূর্ণ একীকরণ বাস্তবায়নের দৃঢ়তাকেও বাড়াবে। 

তিনি আরও বলেন, চীনা গণমুক্তি ফৌজ অব্যাহতভাবে সামরিক প্রস্তুতি নেবে, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করবে।

সূত্র:আকাশ-আলিম-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।