NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:১৯ এএম

আদমদীঘিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : ১৭ সেপ্টেম্বর শনিবার .২০২২ বগুড়ার আদমদীঘিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কারিগরি তত্বাবধানে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানগুলোতে বেঞ্চ হস্তান্তর উপলক্ষে শনিবারে দুপুরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হক (আবু), উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর উন্নয়ন প্রকল্প (জাইকা) এর আশরাফ আলী প্রমূখ। আলোচনা শেষে উপজেলার কলেজ, মাদ্রাসা ও উচ্চবিদ্যালয় পর্যায়ের মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৫১ জোড়া হাই-লো বেঞ্চ হস্তান্তর করা হয়।