NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড সুজের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৬, ০১:৪৬ এএম

ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড সুজের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও কাজী মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম বলেছেন একজন মানুষ প্রবাসে থাকেন আর এই দেশেই থাকেন যদি সদিচ্ছা, আন্তরিকতা এবং নিষ্ঠা নিয়ে কাজ করেন তাহলে অসাধ্যকে সাধন করা অসম্ভব না।  ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড এরকমই একটি উদাহরণ সৃষ্টি করেছে।  শুক্রবার ব্লিং সুজের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথীর বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উত্তরবঙ্গের রংপুর জেলার তারাগঞ্জে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড অবস্থিত। এখানে প্রতিদিন ১০ হাজার জোড়া জুতা উৎপাদন হয়।  দ্বিতীয় ইউনিটে প্রতিদিন ৫ হাজার জোড়া জুতা প্রস্তুত করা হবে।  দ্বিতীয় ইউনিটের বি সেকশন জুলাই মাসে শুরু হলে আরো ৫ হাজার সহ প্রতিদিন ২০ হাজার জোড়া জুতা উৎপন্ন হবে। বর্তমানে ফ্যাক্টরিতে সর্বমোট ২৯০০ লোকের কর্মসংস্থান হয়েছে। নিউইয়র্ক কমিউনিটির প্রিয় মুখ ব্লিং লেদারের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  ব্লিং লেদারের নির্বাহী পরিচালক খাজা রেহান বক্ ত কোম্পানির সিএফও মোঃ কেরামত আলী, ফ্যাক্টরি প্রোডাকশন জিএম এম এম খালিদ আহসান। আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, রূপালী ব্যাংক পি এল সি এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধমের সাংবাদিকবৃন্দ।  এছাড়াও উপস্থিত ছিল উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ । প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ‘দেশে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বড় ভাই সেলিমের উদ্যোগে নিভৃতপল্লীতে কারখানা স্থাপন করা হয়েছে।

কারখানাটি পরিচালনা করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা পাচ্ছি। গ্রামীণ নারীদের ছোঁয়ায় ৩০০ জোড়া থেকে এখন ১০ হাজার জোড়া জুতা উৎপাদন হচ্ছে। ২০২৬ সালের শেষে দৈনিক ৫০ হাজার জোড়া জুতা উৎপাদনের ইচ্ছে আছে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’প্রধান অতিথির বক্তব্যে জনাব কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম  প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং রূপালী ব্যাংক পি এল সির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। পরে প্রধান অতিথি প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জুম্মার নামাজ বিরতির পর মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।