NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ধরতে চলছে সাঁড়াশি অভিযান, চারদিকে আতঙ্ক


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫১ এএম

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ধরতে চলছে সাঁড়াশি অভিযান, চারদিকে আতঙ্ক

 যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান চলছে। দেশটির বিভিন্ন শহরের রেস্টুরেন্ট, শপিংমল, সেলুন, কারওয়াশ, গ্রোসারিশপ সহ নানান প্ৰতিষ্ঠানে ইউকে বর্ডার এজেন্সির ইমিগ্রেশন পুলিশ অভিযান চালাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো হোম অফিসের টার্গেটের টপ চার্টে রয়েছে। ট্রেন স্টেশনগুলোতেও রেইড দেয়া হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে বাসা বাড়িতেও গিয়ে হানা দিচ্ছে পুলিশ। শুধু চলতি বছরের জানুয়ারিতেই রাজধানী থেকে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সবারই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই তারপরও তারা অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলো। পাশাপাশি অবৈধ অভিবাসীদের কাজ দেয়ার অপরাধে প্রতিষ্ঠান গুলোর মালিকদেরকেও করা হচ্ছে মোটা অংকের জরিমানা। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে আতংক ও উদ্বেগ বেড়েছে। অভিবাসীদের বসবাসের প্রক্রিয়া নিয়মিতকরণে পরমার্শ দিচ্ছেন আইনজীবীরা। 

গত সপ্তাহে অবৈধ অভিবাসী গ্রেফতারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে হোম অফিস। তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতেই যুক্তরাজ্যজুড়ে ৬০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।  ২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে ৫ হাজার ৪২৫টি স্থানে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯৩০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। এই সময়ে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে চালানো অভিযানের পরিমাণ আগের তুলনায় ৩৮ শতাংশ বেশি। ২০১৮ সালের পর এবারই সর্বোচ্চ অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠায় বৃটিশ সরকার। যেখানে চার্টার ফ্লাইট ভাড়া করে পাঠানো হয় ৮৫০ জনকে।  বিশ্লেষকরা বলছেন, ভোটারদের সমর্থন ধরে রাখতে ক্ষমতাসীন লেবার সরকার বৈধ অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তবে নির্বাচনের আগে প্রত্যাশা ছিল লেবার সরকারে আসলে ইমিগ্রেশন নীতি সহজ করবেন। কিন্তু বর্তমানে তা উল্টো চিত্র প্রদর্শন করছে