NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

‘আমেরিকা ফার্স্ট’ নীতি বৈষম্যমূলক: চীন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১২:৫৭ পিএম

‘আমেরিকা ফার্স্ট’ নীতি  বৈষম্যমূলক: চীন

 

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র ২৩ ফেব্রুয়ারি বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট’ বিনিয়োগ নীতিমালা সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মার্কিন আচরণ জাতীয় নিরাপত্তার ধারণার সাধারণীকরণ ও বৈষম্যমূলক। এই নীতি বাজার-অর্থনীতির বিরুদ্ধে যাবে এবং দুই দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। 

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগের ওপর মার্কিন প্রশাসন নিরাপত্তা পর্যালোচনা জোরদার করায়, চীনা কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আশা করা যায়, যুক্তরাষ্ট্র সেদেশে বিনিয়োগের জন্য চীনা কোম্পানিগুলোকে একটি ন্যায্য, স্বচ্ছ, স্থিতিশীল ও অনুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে। 


তিনি বলেন, চীনে মার্কিন বিনিয়োগের ওপর আরও বিধিনিষেধ আরোপ খুবই অযৌক্তিক হবে। এসব ব্যবস্থা বাস্তবায়িত হলে, দুই দেশের মধ্যে বিনিয়োগ খাতে বিনিময় বাধাগ্রস্ত হবে এবং তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে না। অনেক আমেরিকান ব্যবসায়িক সংগঠন ও কোম্পানি ইতোমধ্যেই জানিয়েছে যে, চীনে মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হলে, তারা চীনা বাজারকে অন্যান্য প্রতিযোগীদের জন্য ছেড়ে দিতে বাধ্য হবে। 


মুখপাত্র আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্যের নিয়ম মেনে চলতে, বাজারের অর্থনৈতিক শৃঙ্খলাকে সম্মান করতে, এবং আর্থ-বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে রাজনীতি বন্ধ করতে তাগিদ দেয়। চীন যুক্তরাষ্ট্রের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিজের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করবে। 
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি হোয়াইট হাউস ওয়েবসাইট ‘আমেরিকা ফার্স্ট’ বিনিয়োগ নীতিমালা প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নীতিমালা সামঞ্জস্যপূর্ণ করার ঘোষণা দেয়। চীনের সাথে দ্বিমুখী বিনিয়োগকে আরও সীমাবদ্ধ করার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হবে বলেও জানানো হয়। 
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ।