NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পাঁচবিবিতে শহীদ বিশালের পরিবারকে সেমি-পাকা ঘরের চাবি হস্তান্তর


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫২ পিএম

পাঁচবিবিতে শহীদ বিশালের পরিবারকে সেমি-পাকা ঘরের চাবি হস্তান্তর

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেমি-পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।  (২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার) বিকেল সাড়ে ৫ টায় জয়পুরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে বিশালের পরিবারকে প্রধান অতিথি হিসেবে ঘর চাবি হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচীব) খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি।  এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( বিভাগীয় কমিশনারের একান্ত সচীব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (শিক্ষানবিশ) এস এম তানভিরুল আলম, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক  সহ শহীদ বিশালের বাবা  তার মা ও স্হানীয়   ব্যক্তিবর্গ।  উল্লেখ্য যে গত বছর ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট পাঁচুর মোড়ে নিহত হোন বিশাল। সে পাঁচবিবি বিজনেস ম্যানেজমন্টে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।