NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৫ পিএম

রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।  (২ মার্চ, রবিবার ) রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবস উদযাপনের শুভ উদ্বোধন করেন। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার অফিসে এসে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র‌্যালিতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ নতুন ভোটাররা অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।  প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার নতুন ভোটারদের কাছে জানতে চান, ভোটার হতে তাদের কী কী প্রমানক প্রয়োজন হয়েছে। একজন নতুন ভোটারের জবাব থেকে বিভাগীয় কমিশনার সভাকে জানান, নতুন ভোটার হতে গেলে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বা এসএসসি সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ ও যেকোনো ইউটিলিটি বিলের কপি প্রয়োজন।

 আজিম আহমেদ পরে নির্বাচন কর্মকর্তাদের কাছে জানতে চান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন কিনা। নির্বাচন কর্মকর্তাদের উত্তর শুনে তিনি সভায় অংশগ্রহণকারীদের জানান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন। ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করেও ভোটার হওয়া যাবে। শুধু আঙ্গুলের ছাপ ও আইরিশ স্ক্যান করতে নির্বাচন অফিসে যেতে হবে।  আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।