NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

’চীনা চলচ্চিত্রের সঙ্গে একযোগে চীন ভ্রমণ’


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৭ পিএম

’চীনা চলচ্চিত্রের সঙ্গে একযোগে চীন ভ্রমণ’

 

চীনের চলচ্চিত্র প্রশাসন ও চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির উদ্যোগে গত (শনিবার) ‘চীনা চলচ্চিত্রের সঙ্গে একযোগে চীন ভ্রমণ’ সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রম চীনের সি ছুয়ান প্রদেশের ছেংতুতে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, স্পেনসহ কয়েকটি দেশের পর্যটক এবং সি ছুয়ানে লেখাপড়া করা বিদেশি শিক্ষার্থীরা চীনা চলচ্চিত্র দেখা, সংস্কৃতির অভিজ্ঞতা নেয়া, ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করাসহ নানা পদ্ধতির মাধ্যমে স্থানীয় বর্ণিল সংস্কৃতি অনুভব ও উপভোগ করেন। 

এ দিনের কার্যক্রমে অংশগ্রহণকারীরা একযোগে ‘ন্য চা ২’ চলচ্চিত্রটি উপভোগ করেন। চলচ্চিত্রের মাধ্যমে দেশের সি ছুয়াংয়ের সাংস্কৃতিক উপাদান ও আকর্ষণ উপভোগ করেছেন। 

মার্কিন পর্যটক জেসন বার্টলেট জানান, তিনি চীনের পূরাণের বিষয়ে খুবই আগ্রহী। এবারের ‘ চীনা চলচ্চিত্রের সংগে একযোগে চীন ভ্রমণ’ সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রমের মাধ্যমে, চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরও গভীরভাবে অনুসন্ধান করতে পারবেন। 

বিদেশি পর্যটকরা চীনের চা শিল্পের অভিজ্ঞতা নিয়েছেন, চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সিছুয়ান অপেরার ফেস চেঞ্জিং শিল্প উপভোগ করেছেন, এবং সানসিংতুই যাদুঘরও পরিদর্শন করেছেন তারা। 

‘চীনা চলচ্চিত্রের সংগে একযোগে চীন ভ্রমণ’ কার্যক্রম এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১০০টি প্রচারমূলক অনুষ্ঠান করেছে। বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে এটি উষ্ণ প্রতিক্রিয়া পেয়েছে। একাধিক দেশের পর্যটকরা ইতোমধ্যে চীনের শাংহাই, থিয়ানচিন, ছিংতাও, সি’আন , হাংচৌসহ অনেক শহরে পৌঁছেছেন। 

সূত্র: আকাশ-হাশিম-অনুপমা, চায়না মিডিয়া গ্রুপ।