NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে বগুড়া সদর উপজেলা চ্যাম্পিয়ন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:০৪ এএম

বগুড়া জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে বগুড়া সদর উপজেলা চ্যাম্পিয়ন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:  

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা প্রশাসক কাপ আন্ত: উপজেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে বগুড়া সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে শাজাহানপুর উপজেলা দলকে ৭ উইকেটে হারিয়ে তারা এই গৌরব অর্জন করে।   (৫ মার্চ বুধবার) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে শাজাহানপুর উপজেলা দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু বগুড়া সদর উপজেলা দলের বোলারদের আগ্রাসী বোলিংয়ের সামনে ১৮ দশমিক ৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে পাপ্পু সর্বোচ্চ ৩৮ এবং মারুফ ২২ রান করেন। বগুড়া সদরের আবির ৩টি এবং নিবির ২টি উইকেট শিকার করেন। জবাবে তানজিদ হাসান তামিম ও সাফাকাতের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১২ দশমিক ১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় সদরের। তামিম ৩১ এবং সাফাকাত ২৬ রান করেন। শাজাহানপুরের রকি একাই ৩টি উইকেট লাভ করেন। বগুড়া সদরের আবির ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।এছাড়া টুর্ণামেন্টের সেরা বোলারও হয়েছেন তিনি। টুর্ণামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া সদরের রাজা এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সোনাতলা উপজেলা দলের ফিরোজ (জুনিয়র)।   উক্ত খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।   এ ছাড়াও  বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্ণামেন্টের আহবায়ক  মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক  কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডা: মতিউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এরিয়া ম্যানেজার সামিউল করিম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।