NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চ্যাপ্টার টু - জেমস্ লাইভ ইন ডালাস


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৯ এএম

চ্যাপ্টার টু - জেমস্ লাইভ ইন ডালাস

  যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরে আগামী ১৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যাপ্টার টু - জেমস্ লাইভ ইন ডালাস’ শিরোনামে কনসার্টে। আয়োজকরা জানান ডালাস ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে জেমসের গান শুনতে আসবে তার ভক্তরা।     মুন লাইট ইভেন্টের আয়োজনে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের প্লেনো ইভেন্ট সেন্টার গান শোনাতে আসছে নগর বাউল খ্যাত জেমস ও তার দল নগর বাউল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কনসার্ট করেছেন জেমস। দ্বিতীয় বারের মতো টেক্সাসের ডালাস শহরে কনসার্ট করবেন জেমস।     দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম রকস্টার নগর বাউল খ্যাত জেমস। দেশ ও দেশের বাইরে তার ভক্তের সংখ্যা অগণিত আর গান দিয়েই শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ।     আয়োজক সংগঠন, মুন লাইট ইভেন্টের সাজ ও হাসিনা জানান - কনসার্টের জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। কনসার্টের টিকেট ‘ফায়োস ডট কম’ এ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে টিকেট বিক্রী শুরু হয়ে গেছে। এখনো যারা টিকেট সংগ্রহ করেননি, শেষ হওয়ার আগেই সবাইকে অনলাইন থেকে টিকেট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। অগ্রীম টিকেট ক্রয়ের উপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, গ্রুপে (দশ জনের বেশী) যারা টিকেট সংগ্রহ করতে চান তারা ১৫% এবং স্টুডেন্টের জন্য ২০% এর বিশেষ ছাড় দেওয়া হবে।  

  আয়োজকরা বলেন সবার সহযোগিতায় দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবে।  বিস্তারিত তথ্য ও স্পন্সরের জন্য সাজ্জাদুল ইসলাম সাজ: ৩১৮-৮৮০-৪৪৩৯, হাসিনা আক্তার: ৭০৩-৬০৯-৪৪৬০ এই নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।