NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউইয়র্কে চুরাশিয়ানদের ইফতার আয়োজন


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৯ এএম

নিউইয়র্কে চুরাশিয়ানদের ইফতার আয়োজন

   গত ১৫ মার্চ শনিবার নিউইয়র্কের কুইন্সের পানসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো চুরাশিয়ানদের ইফতার আয়োজন। এতে নিউইয়র্কে অবস্থানরত এসএসসি ১৯৮৪ ব‍্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিপুল সংখ্যক ব‍্যাচমেটসহ তাদের পরিবারের সদস‍্যগণ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ইফতার আয়োজন সম্পন্ন হয়।     নর্থ আমেরিকা চুরাশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা শামস চৌধুরী রুশো-র আহবানে সাড়া দিয়ে বিকেল থেকেই চুরাশিয়ানরা হাজির হতে থাকেন। মুহূর্তের মধ্যে বিশাল মিলনমেলায় রুপ নেয়। অনেক বন্ধুকে একসাথে পেয়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। দোয়ার পর ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী দিয়ে সকলে ইফতার সম্পন্ন করেন।  

   মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই আয়োজনে অংশগ্রহণের জন‍্য রুশো সকলকে ধন্যবাদ জানান। লজিষ্টিক সাপোর্টের জন‍্য আবুল ফজল দিদারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আলোচনায় অংশ নেন নাদির খান, মির্জা শওকত, শেখ ইয়াসমিন, নাসরিন চৌধুরী, কানিজ তাহমিনা, রাব্বি সাঈদ, মাহের আব্দুল্লাহ, হাসান মাহমুদ, মাসুদ ভূইঁয়া, দিদারুল ইসলাম, শেখ শাহিদ, শাহনাজ কাদির, সাবিরা করিম, জান্নাতুল ফেরদৌস সুরমা, সোহানা আহমেদ, হুমায়ুন কবির, কামরুল হাসান, শাহ মুজিবুর রহমান প্রমুখ।     আলোচনায় রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষাকে কাজে লাগিয়ে সহমর্মিতার মাধ্যমে পরিবার ও সমাজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, ১৯ জুলাই কানাডায় অনুষ্ঠিতব‍্য নর্থ আমেরিকা চুরাশিয়ান বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন বিষয়েও আলোচনা করা হয়।     সবশেষে সকলে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল‍্যান কামনা করা হয়।