NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুলের মতবিনিময়


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৮ এএম

আদমদীঘিতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুলের মতবিনিময়
আব্দুর রাজ্জাক ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার “বগুড়ার উন্নয়নে জনপ্রতিনিধির ভূমিকা শীর্ষক” এক মতবিনিময় সভা আদমদীঘিতে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডাঃ মকবুল হোসেন আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা করেন। সোমবার দুপুরে উপজেলা সদরের হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের হলরুমে উপজেলাআ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরু, জেলা আ.লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আবদুল হক (আবু), আবদুস সালাম, শামিমুল ইসলাম, নাহিদ সুলতানা তৃপ্তি, গোলাম মোস্তফা সহ পৌরসভার কাউন্সিলর, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।