NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সিলেট আর্টস কলেজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১২ এএম

সিলেট আর্টস কলেজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

 

 

দেশের প্রথম এবং একমাত্র আর্টস কলেজ হিসেবে প্রতিষ্ঠিত সিলেট আর্টস কলেজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। আজ বিকালে সিলেট শহরের কুমারপাড়া এলাকায় কলেজের নিজস্ব জায়গায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কলেজের উদ্বোধন করেন। 

 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতি চর্চায় সিলেটের সুদীর্ঘকালের ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এবং আগামী প্রজন্মকে সংস্কৃতিবাণ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সিলেট আর্টস কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ড. মোমেন বলেন, দেশের অন্যান্য স্থানে পৃথক আর্ট কলেজ রয়েছে, এমনকি সঙ্গীত, নৃত্যচর্চার পৃথক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সিলেট আর্টস কলেজে একইসাথে শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় পড়ানো হবে। সেদিক থেকে এটিই দেশের প্রথম আর্টস কলেজ।

 

পরে তিনি সেখানে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল এবং শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিলেটের সাবেক জেলা প্রশাসক খান মোহাম্মদ বেলাল এবং সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হেরল রশিদ।