NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতা পূর্ব এশিয়ায় গভীর ভিত্তি : ওয়াং ই


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:১২ পিএম

চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতা পূর্ব এশিয়ায় গভীর ভিত্তি : ওয়াং ই

 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জো তাই ইওলের সঙ্গে টোকিওতে ১১তম চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন।

ওয়াং ই বলেন, চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতা হলো পূর্ব এশিয়ায় সবচেয়ে গভীর ভিত্তির, সুযোগ সবচেয়ে বড়, এমন সহযোগিতা কাঠামোর অন্যতম। ত্রিপক্ষীয় সহযোগিতা শুরু হওয়ার পর থেকে গত ২০ বছরে, ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে, যা তিনটি দেশের জনগণ এবং তাদের নিজস্ব উন্নয়নের জন্যই উপকৃত হয়নি, বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক একীকরণকেও উৎসাহিত করেছে। 

তিন পক্ষের যৌথ প্রচেষ্টায় নবম চীন-জাপান-দক্ষিণ কোরিয়া নেতাদের বৈঠকে চিহ্নিত ‘ছয়টি গুরুত্বপূর্ণ খাতে’ সহযোগিতার নতুন পদক্ষেপ নিয়েছে। তথ্য প্রমাণ করেছে যে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা যত বেশি দৃঢ় হবে, ঝুঁকি প্রতিরোধের ক্ষমতা তিন দেশের তত বাড়বে, উন্নয়নের ক্ষমতার ভিত্তি তত দৃঢ় হবে এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব প্রচারে তা বেশি কার্যকর হবে।


তিন দেশের সহযোগিতা সম্প্রসারণে ওয়াং ই চারটি প্রস্তাব দিয়েছেন। প্রথমত, আমাদের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও গভীর করা উচিত, দ্রুত চীন-জাপান-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তির উপর আলোচনা পুনরায় শুরু করা উচিত এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা উচিত।
দ্বিতীয়ত, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করা এবং নতুন গতি উদ্দীপিত করা। তৃতীয়ত, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করা এবং জনমতের ভিত্তি শক্তিশালী করা। চতুর্থত, সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করা। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, নতুন জ্বালানি, সবুজ উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষায় সহযোগিতা আরও গভীর করা। দুর্যোগ ব্যবস্থাপনা, পুলিশ ও সন্ত্রাস দমনে সহযোগিতা জোরদার করা এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করা। 
সূত্র :শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।