NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সাংবাদিক ইউনুসের স্মরণে বগুড়া প্রেসক্লাবে দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৪০ পিএম

সাংবাদিক ইউনুসের স্মরণে বগুড়া প্রেসক্লাবে দোয়া মাহফিল

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

দৈনিক মুক্তবার্তার ফটোসাংবাদিক, বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য মরহুম ইউনুস উদ্দিনের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমআ বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।  বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, ফটোসাংবাদিক জেড এ মিলন প্রমূখ। শেষে মরহুম ইউনুস উদ্দিনের রুহের মাগফেরাতক কামনায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এফ শাহজাহান। বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যরা দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।  উল্লেখ্য, ফটোসাংবাদিক ইউনুস উদ্দিন গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।