NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব: ট্রাম্প


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৫:৫৮ এএম

‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব: ট্রাম্প

 সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৭ মার্চ) পবিত্র শবে কদর উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প।  বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি, আমি আপনাদের পাশে থাকব।  এ অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন।   ট্রাম্প এ সময় তার নির্বাচনী বিজয়ে মুসলিম আমেরিকানদের ক্রমবর্ধমান সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বিশেষ করে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাদের রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার কথা তার বক্তব্যে উল্লেখ করেন।    ট্রাম্প বলেন, আমি হাজার হাজার মুসলিম আমেরিকানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের ২০২৪ সালের নির্বাচনে অবিশ্বাস্যভাবে সমর্থন দিয়েছেন।

 বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের মুসলিম সম্প্রদায়ের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। যার মধ্যে অর্থনৈতিক সহায়তা, শিক্ষানীতির সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল।  মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ঐতিহাসিক আব্রাহাম চুক্তির সম্প্রসারণ চান, যা বাইডেন প্রশাসনের অধীনে স্থবির হয়ে পড়েছিল।  প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে ঘোষণা করেন, আমের গালিব আগামীতে কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং মেয়র বিল বাজ্জি তিউনিসিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমাসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসর, কুয়েত, কাতার, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনাই, বাহরাইন, ইরাক, ওমান, মরক্কো, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, জিবুতি, ক্যামেরুন, লেবানন, নাইজেরিয়া, গিনি, তানজানিয়া, কেনিয়া, মালদ্বীপ, লিবিয়া, সেনেগাল এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা