NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন-ভারত দু’পক্ষের কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াতে হবে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩১ পিএম

চীন-ভারত দু’পক্ষের কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াতে হবে

 

 

১লা এপ্রিল  চীন ও ভারতের  মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও একে অপরের সাফল্যের অংশীদার হওয়া, চীন ও ভারতের জনগণের মৌলিক স্বার্থের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। 

মুখপাত্র বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মু এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন-বার্তা বিনিময় করেছেন। 
মুখপাত্র কুও বলেন, চীন ও ভারত প্রাচীন সভ্যতার দেশ, দুটি বড় উন্নয়নশীল দেশ, এবং ‘গ্লোবাল সাউথ’-এর গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের গুরুত্বপূর্ণ সময়পর্বে এসে দাঁড়িয়েছে। 

তিনি আরও বলেন, “ভারতের সাথে যৌথ প্রচেষ্টা চালিয়ে ও দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের কৌশলগত নির্দেশনায়, দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখতে ও পরিচালনা করতে চীন ইচ্ছুক। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে, দু’পক্ষের কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াতে হবে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে হবে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় গভীরতর করতে হবে, যৌথভাবে চীন-ভারত সীমান্ত এলাকার শান্তি রক্ষা করতে হবে, এবং চীন-ভারত সম্পর্ককে সুষ্ঠু ও স্থিতিশীল পথে এগিয়ে নিতে হবে।” 


সূত্র : ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।