NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সাংবাদিকদের সম্মানে বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী জাকির চৌধুরী সম্মানে ইফতার পার্টি


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৯ এএম

সাংবাদিকদের সম্মানে বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী জাকির চৌধুরী সম্মানে ইফতার পার্টি

নিউইয়র্ক (ইউএনএ): প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী জাকির এই চৌধুরী তার ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করেন। পবিত্র রমজানের শেষ দিন শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টেুরেষ্ট এই পার্টির আয়োজন করা হয়। এতে দোয়া মুনাজাত করেন মুফতি ইসমাইল। উল্লেখ্য, জাকির চৌধুরী রিয়েল এস্টেট ব্যবসায়ী ও হোম কেয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কর্ণধার, জাকির চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পোষ্ট-এর চেয়ারম্যান অসিফ বারী টুটুল এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, অধ্যাপক আজাদ, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাসাস এর সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন চেয়ারম্যান সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। জাকির চৌধুরীর আমন্ত্রেণে এই ইফতার পার্টিতে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক সাপ্তাহিক নিউইয়র্ক সময় ও আইবিটিভির সিইও জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক আজকাল-এর কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক হককথা, আজকের টেলিগ্রাম ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, সাপ্তাহিক নিউইয়র্ক কাগজ-এর সম্পাদক আফরোজা ইসলাম সহ অন্যান্যের মধ্যে সিনিয়র নিউজ প্রেজেন্টার তামান্না মৌ, সাংবাদিক লাবলু আনসার, আকবর হায়দার কিরণ, শহীদুল ইসলাম, রিমন ইসলাম, সৌরভ ইমাম, রাশেদ আহমেদ, সাখাওয়াত হোসেন সেলিম, হাকিকুল ইসলাম খোকন, শাহ ফারুক, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী সহ বিভিন্ন মিডিয়ার সম্পাদক/পরিচালক সাংবাদিক সহ  যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম চৌধুরী সহ দলীয় নেতা ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাপ্তাহিক সাদাকালো’র নির্বাহী সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে জাকির চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানবতার কল্যাণ, গণতন্ত্রের উৎকর্ষ সাধন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিরন্তরভাবে কাজ করছেন সমাজের দর্পন সাংবাদিক সমাজ আর মিডিয়াগুলো। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বহুজাতিক এই সমাজে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকরাও কমিউনিটির কল্যাণে ব্যাপক অবদান রাখছেন। তিনি পবিত্র সিয়াম-সাধনার মাস রমজানের গুরুত্ব স্মরণ করে বলেন, আমাদের সাধ্যমতো দেশের অভাবী ও নির্যাতিত মানুষের জন্য কাজ করতে হবে, সহযোগিতা দিতে হবে। এজন্য তিনি প্রবাসের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে জাকির চৌধুরীর ব্যবসায়িক পার্টনার খোকন চৌধুরী, ব্যবসায়ী শাহ জে চৌধুরী ও নাঈম টুটুল, বিএনপি নেতা কাজি আমিনুল ইসলাম স্বপন, মনির হোসেন, আশরাফ খোকন সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাস-এর নেতা-কর্মী ও জাকির চৌধুরীর অফিসের স্টাফগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত ক’বছর থেকেই জাকির চৌধুরী সাংবাদিকগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আসছেন । যা কমিউনিটিতে ব্যতিক্রম আয়োজন হিসেবে অনেকেরই দৃষ্টি কেড়েছে।