NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বলেন, প্রতি বছর দুর্গা পুজাকে ঘিরে সারাদেশে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির ও প্রতিমা ভাংচুরের মত ঘৃণ্য কাজ করে থাকে। এসব দুস্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। আসন্ন দুর্গা পুজা উৎসব মুখর ভাবে উদযাপনের লক্ষে শেখ হাসিনার সরকার সকল পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরের নিজ নিজ মন্দির কমিটির নেতৃর্ত্বে থাকা সবাইকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার ওসি রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু),আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ড দুলাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা চন্দন কুমার, রেবতি মোহন সাহা, উজ্জ্বল সরকার সহ বিভিন্ন পূজা মন্ডবের সভপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।