NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

শাবাশ সোনার মেয়ে-- লুৎফর রহমান রিটন


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪০ পিএম

শাবাশ সোনার মেয়ে-- লুৎফর রহমান রিটন
[ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের সোনার মেয়েরা ভুটানকে পরাজিত করেছিলো ৮-০ গোলে। সেমিফাইনালে উঠেছিলো ভারতকে ৩-০, পাকিস্তানকে ৬-০, মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে। এবং ফাইনালি, ফাইনালে নেপালকে ৩–১ গোলে পরাজিত করে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলো বাংলাদেশ। শাবাশ বাংলাদেশের নারী ফুটবল দল! চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনসহ সোনার মেয়ে সাবিনা, কৃষ্ণা, শামসুন্নাহার, মারিয়া, শিউলি, সানজিদা, তহুরা, মার্জিয়া, সাজেদা, আঁখি, স্বপ্না, মাসুরা, রূপনা, মনিকা, নীলুফার, আনাই এবং আনচিং-এর জন্যে অনেক অনেক ভালোবাসা। ] শাবাশ সোনার মেয়ে লুৎফর রহমান রিটন শাবাশ মেয়ে শাবাশ বিশ্বটাকে এমনি করেই পায়ের নিচে দাবাস। লাল সবুজের ওই পতাকায় লাগলো নতুন হাওয়া, তোদের সঙ্গে ফের হলো আজ 'সোনার বাংলা' গাওয়া। ও সাবিনা কৃষ্ণা রানী, শামসুন্নাহার আয়-- ফুটবল আজ নৃত্য করুক তোদের রাঙা পায়। বিশ্ববাসী আজকে দেখুক অবাক চোখে চেয়ে বাংলাদেশের বাঘিনীরা সত্যি সোনার মেয়ে। বাংলাদেশের ফুলগুলো আজ ফুটলো তোদের তরে বাংলাদেশের পাখিরা আজ গাইছে সমস্বরে-- 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'... টেকনাফ টু তেঁতুলিয়া সবার মুখে হাসি। অটোয়া ২০ সেপ্টেম্বর ২০২২