NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ার,আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে নানা উপকরন বিতরণ করলেন বগুড়া জেলা প্রশাসক


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৮ পিএম

বগুড়ার,আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে নানা উপকরন বিতরণ করলেন বগুড়া জেলা প্রশাসক

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়ার আদমদীঘিতে জেলা প্রশাসক  হোসনা আফরোজা বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, কিশোর-কিশোরীদের মাঝে বাইসাইকেল, ফুটবল ও ভলিবলসহ নানা উপকরন বিতরণ করেছেন।   (১৭ এপ্রিল বৃহস্পতিবার ) বেলা ১১টায় আদমদীঘি উপজেলায় পৌঁছে তিনি এসব কর্মকান্ড শুরু করেন। আদমদীঘি উপজেলা সফরে প্রথমে তিনি আদমদীঘি থানা পরিদর্শন, এরপর উপজেলা ভূমি অফিস, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস, সান্তাহার পৌর শহরের বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘির পাইকপাড়া কমিউনিটি ক্লিনিক, ডালম্বা পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শনে এসে নানা ধরনের উপকরন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম  সহ প্রমূখ।