NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

২৪ এপ্রিল৷ যাত্রা শুরু করবে শেনচৌ ২০ নভোযান


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:১৮ এএম

২৪ এপ্রিল৷ যাত্রা শুরু করবে শেনচৌ ২০ নভোযান

 

২৩শে এপ্রিল (বুধবার) চীনের শেনচৌ ২০ মানববাহী নভোযানের প্রেস ব্রিফিং চিউছুয়ান উপগ্রহ নিক্ষেপ কেন্দ্রে আয়োজন করা হয়েছে। চীনের মহাশূন্য কার্যক্রম সদর দপ্তর জানায় যে, ২৪ এপ্রিল বিকেলে ৫টা ১৭ মিনিটে শেনচৌ ২০ মানববাহী নভোযান উৎক্ষেপণ করা হবে।

এবার শেনচৌ ২০ মিশনে তিনজন সদস্য রয়েছেন। তারা হলেন ছেন তং, ছেন চং রুই এবং ওয়াং চিয়ে। মহাশূন্য যাত্রায় শেনচৌ ২০ নভোচারীরা থিয়ানচৌ ৯ মালবাহী নভোযান এবং শেনচৌ ২১ মানববাহী নভোযানের মহাকাশচারীদের সঙ্গে দেখা করবেন। তারা চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিকে পৃথিবীতে ফিরে আসবেন। শেনচৌ ২০ মানববাহী নভোযান পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করে প্রায় সাড়ে ৬ ঘণ্টার পর থিয়ানহ্য কোর মডিউলের সঙ্গে যুক্ত হবে। শেনচৌ ২০ নভোচারীদের সঙ্গে দায়িত্ব বিনিময় করার পর ২৯ এপ্রিল তংফেং ল্যান্ডিং এলাকার ফিরে আসবেন শেনচৌ ১৯ নভোচারীরা। 

সূত্র : সুবর্ণা-তৌহিদ-রুবি, চায়না মিডিয়া গ্রুপ।