NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় একসঙ্গে জন্ম নিল চার নবজাতক, মা নাম রাখলেন মোহাম্মদ, আহম্মেদ, ওমর ও রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:২০ পিএম

বগুড়ায় একসঙ্গে জন্ম নিল চার নবজাতক, মা নাম রাখলেন মোহাম্মদ, আহম্মেদ, ওমর ও রহমান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

বগুড়ায় একসঙ্গে জন্ম নেওয়া চার ছেলেসন্তান সুস্থ আছে।   (২৭ এপ্রিল রোববার) তাদের নাম রাখা হয়েছে মোহাম্মদ, আহম্মেদ, ওমর ও রহমান। সৌদিপ্রবাসী বাবা শরিফুল ইসলামের অবর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মা জান্নাতি আক্তার সদ্যভূমিষ্ঠ চার সন্তানের এই নাম রাখেন।  প্রথম সন্তান জন্মের আট বছর পর গত শুক্রবার রাতে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে একসঙ্গে চার নবজাতকের জন্ম দেন জান্নাতি আকতার। তিনি জেলার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদিপ্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। এ দম্পতির আট বছরের একটি ছেলে আছে।

 সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া চার নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের প্রশাসনিক প্রধান টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মতিউর রহমান। তিনি বলেন, আট বছর পর জান্নাতি দ্বিতীয়বারের মতো গর্ভধারণ করেন। গত শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ারা খাতুন তাঁর অস্ত্রোপচার করেন। বর্তমানে মা ও চার সন্তান হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছে।  মা জান্নাতি আক্তার  বলেন, তাঁর স্বামী কয়েক বছর ধরে সৌদিপ্রবাসী। গত বছর তিনি সৌদিতে ওমরাহ করতে যাওয়ার পর স্বামীর সঙ্গে থেকে দেশে ফেরার পর অন্তঃসত্ত্বা হন। শুক্রবার বিকেলে প্রসববেদনা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাতে অস্ত্রোপচারের পর চারটি ছেলেসন্তানের জন্ম হয়। আজ তাদের নাম রাখেন মোহাম্মদ বিন শরিফুল, আহম্মেদ বিন শরিফুল, ওমর বিন শরিফুল ও রহমান বিন শরিফুল। একসঙ্গে চার ছেলেসন্তান জন্ম নেওয়ার খবরে উচ্ছ্বসিত সৌদিপ্রবাসী বাবা। ভিডিও কলে তিনি ছেলেদের মুখ দেখে আনন্দে আত্মহারা।