NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদ্‌যাপন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০২ এএম

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

  নিউ ইয়র্ক, ২৫ এপ্রিল ২০২৫:  নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ ১৪৩২ এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করা হয়। গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে বাঙ্গালী, চাকমা, মণিপুরী, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে মিশনের মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবেত কণ্ঠে পরিবেশিত ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিশু-কিশোরদের পাশাপাশি মণিপুরী, চাকমা ও মারমা শিল্পীরা কবিতা গান ও  নৃত্য পরিবেশন করেন। বর্ণিল পোশাক, ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার আর শিশুদের কল-কাকলিতে মিশন প্রাঙ্গণ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর এক মিলন মেলায় পরিণত হয়। জাতিসংঘের বৈঠকে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে সফররত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমাসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যে একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের সর্বাত্মক প্রচেষ্টাকে সফল করার আহবান জানান।