NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

তিব্বতের পাহাড় ও হ্রদ চীন-ভারতের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের গুরুত্বপূর্ণ অংশ


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:১২ এএম

তিব্বতের পাহাড় ও হ্রদ চীন-ভারতের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের গুরুত্বপূর্ণ অংশ

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন গত ২৮ এপ্রিল (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, এই গ্রীষ্মকালে ভারতীয়দের তিব্বতে তীর্থযাত্রা পুনরায় শুরু হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি ঘোষণায় বলে, ভারত জুন থেকে আগস্ট পর্যন্ত চীনের তিব্বতের পবিত্র পাহাড় ও হ্রদ ভারতীয় তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেবে। এ নিয়ে মুখপাত্র বলেন, তিব্বত অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদ তিব্বতি বৌদ্ধধর্ম ও হিন্দুধর্মসহ অনেক ধর্মের বিশ্বাসীরা ‘পবিত্র পর্বত ও হ্রদ’ হিসেবে বিবেচনা করে। তিব্বতের পবিত্র পাহাড় ও হ্রদে ভারতীয়দের তীর্থযাত্রা চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন ও ভারতের পৌঁছানো ঐকমত্য অনুসারে তিব্বতের পবিত্র পাহাড় ও হ্রদে ভারতীয় তীর্থযাত্রীদের তীর্থযাত্রা এই গ্রীষ্মকালে পুনরায় শুরু হবে। বর্তমানে উভয়পক্ষ প্রাসঙ্গিক প্রস্তুতিমূলক কাজ করছে।

তিনি আরও বলেন, চলতি বছর হল চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। চীন ভারতের সঙ্গে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা এবং চীন-ভারত সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল পথে উন্নয়ন করার জন্য কাজ করতে ইচ্ছুক।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।