NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘অগ্রণী উৎপাদন’, ‘উন্নতমানের গৃহসজ্জার সামগ্রী’, ও ‘সুন্দর জীবন’


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৭ পিএম

‘অগ্রণী উৎপাদন’, ‘উন্নতমানের গৃহসজ্জার সামগ্রী’, ও ‘সুন্দর জীবন’

 

১৩৭তম ক্যান্টন মেলার দ্বিতীয় পর্ব গত ২৭ এপ্রিল, (রোববার) শেষ হয়। চীন বৈদেশিক বাণিজ্যকেন্দ্র (সিএফটিসি)-র তথ্যানুসারে, রোববার পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলের ২ লাখ ২৪ হাজারের বেশি বিদেশী ক্রেতা মেলায় অংশগ্রহণ করে, যা একটি নতুন রেকর্ড। 


এবারের ক্যান্টন মেলা ১৫ এপ্রিল শুরু হয়। মেলার তিনটি পর্বের প্রতিপাদ্য হচ্ছে যথাক্রমে ‘অগ্রণী উৎপাদন’, ‘উন্নতমানের গৃহসজ্জার সামগ্রী’, ও ‘সুন্দর জীবন’। দ্বিতীয় পর্বের অফলাইন প্রদর্শনীক্ষেত্রের আয়তন ছিল ৫.১৫ লাখ বর্গমিটার এবং বুথের সংখ্যা ২৪ হাজার ৭৩৫টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১০ হাজার ৩১৩টি, যা আগের বারের চেয়ে ২৭৩টি বেশি। একই সময় জাতীয় পর্যায়ের উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠানসহ উচ্চমানের ও স্বতন্ত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৪ শতাধিক, যা আগের বারের চেয়ে ১০০টি বেশি।

সিএফটিসি’র সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্বে ‘বড় গৃহসজ্জার সামগ্রী’ ধারণার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়।

সূত্র : প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।