NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী সানি সহ  দু’জনের মৃত্যু


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:১৬ এএম

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী সানি সহ  দু’জনের মৃত্যু

 নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে ওয়াইমিং কাউন্টির ওয়ারসতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী তরুণ দেওয়ান সানী (২৯) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ মে) সকালে দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ঘ হলে এই দূর্ঘটনা ঘটে এবং অপর গাড়ীর চালকও মারা যায়। সানি বাফেলোর হ্যাজেলউড এ বসবাস করতেন। তিনি ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত ফারুক আহমেদের একমাত্র ছেলে। সানীর আরো ২ বোন রয়েছে। সানির মৃত্যুতে ব্রঙ্কেসের বাংলাদেশী কমিউনিটিত শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।

জানা যায়, নিউইয়র্ক ষ্টেটের রুট ২০ এ’র অরেঞ্জভিল এবং ওয়ারশ টাউন বর্ডাওে দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাফেলো ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী দেওয়ান সানী ঘটনাস্থলেই এবং অন‍্য গাড়ীর আহত ড্রাইভার পরবর্তীতে ওয়াইমিং কাউন্টি কমিউনিটি হাসপাতালে মৃত‍্যুবরণ করে। সকাল ৮.২১ মিনিটে ওয়াইমিং কাউন্টি ইমারজেন্সী পুলিশ স্থানীয় ওয়ারশ পুলিশের এক বার্তা থেকে ঘটনাটি প্রথম জানতে পারে। ঘটনার সময় সানির গাড়ীটিকে অন‍্য যে গাড়ীটি ধাক্কা দেয় সেটি নাসাউ কাউন্টি থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। ওয়াইমিং কাউন্টির শেরিফ অফিস ঘটনার তদন্ত করছে।