NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ভারত-পাকিস্তান উদ্ভূত পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১১:২২ এএম

ভারত-পাকিস্তান উদ্ভূত পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন

 

 

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

বুধবার ভোরে ভারত পাকিস্তানের ভেতরে কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও শক্ত প্রতিক্রিয়া জানায়। এ বিষয়ে চীন জানায়, তারা ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী ছিল, আছে এবং থাকবে। দুটি দেশ চীনেরও প্রতিবেশী।’

চীন সন্ত্রাসবাদের সব ধরনের রূপের বিরোধিতা করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে উভয় দেশকেই সংযত ও শান্ত থাকতে হবে।’
উল্লেখ্য, বুধবার ভোররাতে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন এবং দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ভিডিও বিবৃতিতে জানান, ভারত ছয়টি বেসামরিক স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে।

তিনি বলেন, এ হামলায় চারটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ও একটি হাসপাতালও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ফয়সল-নাহার, চায়না মিডিয়া গ্রুপ।