NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাশিয়া -চীন মানব ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করবে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৮ পিএম

রাশিয়া -চীন মানব ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করবে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফর এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে, মস্কো সময় গত (বুধবার), চায়না মিডিয়া গ্রুপ এবং অল-রাশিয়ান স্টেট টেলিভিশন এবং রেডিও ব্রোডকাস্টিং কোম্পানি যৌথভাবে চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ ও সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের জন্য চীন-রাশিয়া মানব ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বার্তা শোনানো হয়।

চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাণী আমাদের খুব উৎসাহ দিয়েছে। যা সিএমজি এবং দু’দেশের গণমাধ্যম কর্মীদের চীন-রুশ মৈত্রী ও বিনিময় জোরদার করার চেষ্টার সর্বোচ্চ স্বীকৃতি। বর্তমান বিশ্বে বৃহদাকার এবং সবচেয়ে ব্যাপক অন্তর্ভুক্ত বহুমুখী আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে, সিএমজি এক একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান দিয়ে দু’দেশের জনগণের বিনিময়ের সাংস্কৃতিক সেতু তৈরি করেছে, আরো ব্যাপক বিনিময় ও সহযোগিতা দিয়ে চীন ও রাশিয়ার নতুন যুগের সার্বিক কৌশলগত সমন্বয় অংশীদারিত্বের সম্পর্ক সম্প্রসারণ করছে, আধিপত্য বিরোধী ন্যায্য কণ্ঠ প্রচার করছে।

রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং হান হুই বলেন, অভিন্ন ঐতিহাসিক স্মৃতি হলো চীন ও রাশিয়া সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। চীন রাশিয়ার বিভিন্ন মহলের সাথে, দু’দেশের নেতাদের নেতৃত্বে, অব্যাহতভাবে কৌশলগত সমন্বয় সম্প্রসারণ করবে, মানব ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করবে, যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে।
সূত্র :শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।