NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিবে : যৌথ সংবাদ সম্মেলনে সি চিন পিং


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১১:২২ এএম

চীন-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিবে : যৌথ সংবাদ সম্মেলনে সি চিন পিং

গত ৮ই মে (বৃহস্পতিবার) মস্কোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করেছেন।

সি চিন পিং বলেন, এর আগে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে, অনেক নতুন গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, রাশিয়া হলো গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট হিসেবে তাঁর সবচেয়ে বেশি সফর করা দেশ। এবারের একাদশতম সফর অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধে জয়ের ৮০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 

জনাব সি বলেন, আমাদের উচিত বন্ধুত্ব লালন করা এবং প্রকৃত অর্থের বন্ধু হওয়া। চীন ও রাশিয়ার উচিত রাজনৈতিক আস্থা বাড়ানো, কৌশলগত সমন্বয় ঘনিষ্ঠ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া। 
পাশাপাশি, পারস্পরিক উপকারিতার ভালো অংশীদার হওয়া উচিত্। চীন ও রাশিয়ার উচিত্ অব্যাহতভাবে বিভিন্ন খাতের বাস্তব ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করা, সার্বিক কৌশলগত সমন্বয়ের ভিত্তি মজবুত করা, অব্যাহতভাবে দু’দেশের জনগণের কল্যাণ করা এবং বিশ্ব উন্নয়নে আরো শক্তিশালী প্রেরণা যোগানো।

আমাদের উচিত ন্যায্যতা বজায় রাখা এবং আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষাকারী হওয়া। চীন ও রাশিয়ার উচিত পরস্পরের সমর্থন করা, দৃঢ়ভাবে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা।

প্রেসিডেন্ট সি বলেন, আমাদের উচিত বিশ্ব পরিচালনায় নেতৃত্ব দেওয়া। দু’দেশের উচিত জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্সসহ বিভিন্ন বহুপক্ষীয় মঞ্চে সমন্বয় জোরদার করা, বহুপক্ষবাদ মেনে চলা, বিশ্ব পরিচালনার সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং অর্থনীতির বিশ্বায়ন জোরদার করা।

সূত্র : শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।