NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
আলবেনীতে দ্বিতীয়বারের মতো ‘মুসলিম এডভোকেসী  ডে’ অনুষ্ঠিত

নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে আলোচনা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৯ এএম

নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে আলোচনা

 নিউইয়র্ক (ইউএনএ): ‘মুনা অ্যায়েন্স ফর পিস এন্ড জাস্টিস’ এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কের রাজধানী আলবেনীতে অনুষ্ঠিত হলো ‘নিউইয়র্ক মুসলিম এডভোকেসী ডে’। মঙ্গলবার (৬ মে) আলেবেনীর ক্যাপিটাল হিলে দিনব্যাপী এই লবি ডে’র কর্মকান্ড চলে। এতে ২১টি গ্রæপে বিভক্ত হয়ে সর্বস্তরের ১৭০ জন মুসলিম নরনারী অংশ নেন বলে আয়োজকরা জানান। যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি এবং আমেরিকানদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে ষ্টেট অ্যাসেম্বলী ও সিনেট সদস্য তথা রাজনৈতিক জনপ্রতিনিধি ও ক্যাপিটাল হিলের অফিসিয়ালদের সাথে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান এবং দাবী আদায়ই ‘মুসলিম লবি ডে’র মূল লক্ষ্য। খবর ইউএনএ’র। ‘এডভোকেসী ডে’ -তে অংশগ্রহণকারীরা এদিন ষ্টেট অ্যাসেম্বলী মেম্বার উইলিয়াম কলটন, এরিক মার্থার ডিলান, নাদের জে সায়েগ ও জোহরান মামদানী সহ ৯৬ জন অ্যাসেম্বলি ও সিনেট মেম্বার বা তাদের প্রতিনিধিদের সাথে দেখা করে ‘মুনা অ্যায়েন্স ফর পিস এন্ড জাস্টিস’ এর পক্ষে বিভিন্ন দাবী-দাওয়া বিশেষ করে ঈদের ছুটি এবং স্কুলগুলোতে হালাল মিট সহ অন্যান্য দাবী নিয়ে কথা বলেন। এসব দাবী/প্রস্তাব নিয়ে হাউজেও আলোচনা হয়েছে। হাউজে আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।উল্লেখ্য, ২০২৪ সালে ‘মুনা অ্যায়েন্স ফর পিস এন্ড জাস্টিস-এপিজে’ গঠন করা হয়। মূলত: যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম কমিউনিটির ঐক্য- মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সাম্য, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করাই এপিজে’র লক্ষ্য। এছাড়াও দল-মত-বর্ণ- ধর্ম ও রাজনীতি নির্বিশেষে সকল মানুষের অধিকারের জন্যও এপিজে কাজ করবে।

এবারের ‘নিউইয়র্ক মুসলিম এডভোকেসী ডে’র প্রধান জিয়াউল ইসলাম শামীমের নেতৃত্বে সমন্বকারীদের মধ্যে ছিলেন কাজী ইসমাইল,  ড. জাহাঙ্গীর কবীর, দেলোয়ার মজুমদার, মামহবুবুর রহমান, শাফয়েত হোসেন সাফা, একেএম সাইফুল আলম, নাসির উদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার, শামসুল ইসলাম প্রমুখ।