NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৫ এএম

যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন ভারত ও পাকিস্তান অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুই দেশ পাল্টা-পাল্টি হামলায় ভয়াবহ অবস্থায় পৌঁছার পর ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাতে দীর্ঘসময় আলোচনার পর আমি সন্তুষ্টির সঙ্গে এ ঘোষণা দিচ্ছি যে, ভারত ও পাকিস্তান অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ খবরের সত্যতা স্বীকার করেছেন। ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, সাধারণ জ্ঞান এবং বড় আকারে গোয়েন্দা ব্যবহারের জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।   

ওদিকে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। নিরপেক্ষ কোনো স্থানে এ বিষয়ে বিস্তৃত আলোচনা শুরুর করার জন্যও অভিনন্দন জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবিও বলেছেন, ৪৮ ঘণ্টা ধরে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এর মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও অসিম মলিক।

রুবিও লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেয়ার ক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী মোদি ও শেহবাজ শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনাকোচিত ভূমিকার প্রশংসা করি।   ওদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে, ভারতের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে যাচ্ছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তা অবিলম্বে কার্যকর হবে। তিনি আরও বলেন, পাকিস্তান সব সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি প্রত্যাশিত। এক্ষেত্রে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে আপস হবে না।