NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নতুন যুগে চীনের জাতীয় নিরাপত্তা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৫:০৩ এএম

নতুন যুগে চীনের জাতীয় নিরাপত্তা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয়, ১২ই মে, (সোমবার), ‘নতুন যুগে চীনের জাতীয় নিরাপত্তা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে। এর উদ্দেশ্য, নতুন যুগে চীনের জাতীয় নিরাপত্তা কাজের উদ্ভাবনী ধারণা, প্রাণবন্ত অনুশীলন, ও সাফল্য তুলে ধরা এবং চীনের জাতীয় নিরাপত্তা সম্পর্কে আন্তর্জাতিক সমাজের জ্ঞান ও বোঝাপড়া বৃদ্ধি করা। 

ভূমিকা ও উপসংহার ছাড়া, শ্বেতপত্রটি ছয়টি ভাগে বিভক্ত। এই ছয়টি ভাগের শিরোনাম হচ্ছে: পরিবর্তন ও বিশৃঙ্খলায় গোটা বিশ্বে নিশ্চিততা ও স্থিতিশীলতা যুগিয়েছে চীন; সামগ্রিক জাতীয় নিরাপত্তা ধারণা নতুন যুগে জাতীয় নিরাপত্তার জন্য দিকনির্দেশনা প্রদান করে; এটি চীনা শৈলীর আধুনিকায়নের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সমর্থন প্রদান করে; এটি উন্নয়নের নিরাপত্তা সুসংহত করে ও নিরাপত্তায় উন্নয়ন খুঁজে বের করে; এটি বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়ন করে আন্তর্জাতিক সাধারণ নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যায়; এবং এটি সংস্কার আরও গভীর করার প্রক্রিয়ায়, নিরাপত্তা ব্যবস্থা ও সক্ষমতার আধুনিকায়নকে এগিয়ে নিয়ে যায়।

শ্বেতপত্রে বলা হয়, বিশ্বের অভূতপূর্ব পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে, চীনা জাতির মহান পুনরুজ্জীবনের সামগ্রিক কৌশল সমন্বয় করেছে চীন। জাতীয় নিরাপত্তা পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল থেকেছে এবং এক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জিত হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে যৌথভাবে আঞ্চলিক শান্তি ও উন্নয়ন রক্ষা করেছে চীন এবং অশান্ত বিশ্বে নির্ভরযোগ্য স্থিতিশীলতা যুগিয়েছে। 

শ্বেতপত্রে আরও বলা হয়, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব কেবল যে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজের ‘নিরাপত্তা অধ্যায়’, তা নয়; বরং সামগ্রিক জাতীয় নিরাপত্তা ধারণার ‘বিশ্ব অধ্যায়’-ও বটে। 
সূত্র :ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।