NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ওয়াং ই’র ফোনালাপ


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৫:০৩ এএম

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ওয়াং ই’র ফোনালাপ

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল, গত (শনিবার), এক  ফোনালাপে মিলিত হন।


ফোনালাপে ডোভাল বলেন, পহেলগাম সন্ত্রাসী হামলায় অনেকে হতাহত হন। সে প্রেক্ষাপটে ভারতকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে হয়েছে। যুদ্ধ ভারতের পছন্দ নয় এবং এটি কোনো পক্ষের স্বার্থও রক্ষা করে না। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি মেনে চলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালাবে বলে আশা করা যায়। 

এ সময় ওয়াং ই বলেন, চীন পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানায় এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতাও করে। ভারত ও পাকিস্তান চীনের প্রতিবেশী দেশ। চীন আন্তরিকভাবে আশা করে যে, ভারত ও পাকিস্তান শান্ত ও সংযত আচরণ করবে এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য নিরসনে সচেষ্ট হবে। 

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।