NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মাণনা প্রদান

সাপ্তাহিক জেমিনি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৯ এএম

সাপ্তাহিক জেমিনি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 নিউইয়র্ক (ইউএনএ): কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মাণনা জানানোর মধ্য দিয়ে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন জেমিনি। এ উপলক্ষ্যে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ- কে বিশেষ সন্মাননা প্রদান সহ সোসাইটির আরো কয়েকজন ট্রাষ্টি বোর্ড সদস্য, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও প্রবাসের জনপ্রিয় শিল্পী এবং মিউজিশিয়ানদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও কমিউনিটিতে বাংলাদেশী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এবং সাবেক এমপি এম এম শাহীনকে সন্মাণনা জানিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। খবর ইউএনএ’র। বর্ণাঢ্য ও ব্যতিক্রমী এই অনুষ্ঠান পরিচালনা করেন সাপ্তাহিক জেমিনি সম্পাদক বেলাল আহমেদ। অনুষ্ঠানের অতিথিরা অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক এমপি এম এম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে যোগ দেন এবং উপভোগ করেন। অনুষ্ঠানে অতিথি বক্তারা শত বাধা-বিপত্তি অতিক্রম করে দীর্ঘ ১০ বছরের পথ চলায় জেমিনি ম্যাগাজিন ও এর সম্পাদক বেলাল আহমেদের প্রশংসা করেন। পাশাপাশি বক্তারা নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষার মিডিয়াগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের সামর্থবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে যাদের হাতে ‘জেমিনি অ্যাওয়ার্ড-২০২৫’ তুলে দেয়া হয় তারা হলেন: বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ  নেওয়াজ, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমÐলীর সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, খান’স টিউটিরিয়াল-এর চেয়ারপারসন নাঈমা খান, বিশিষ্ট সংগঠক ও ফোবানার সাবেক মেম্বার সেক্রেটারী আবু জোবায়ের দারা, ফোবানা ২০২৫-এর কনভেনর,

সোসাইটির ট্রাষ্টি ও কমিউনিটি বোর্ড মেম্বার কাজী সাখাওয়াত হোসেন আজম, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি, সোসাইটির ট্রাষ্টি এবং কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি, সোসাইটির ট্রাষ্টি এবং কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক রাব্বি সৈয়দ, নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার-এর চিফ ফিনান্সিয়াল অফিসার এবং সাপ্তাহিক ইনকিলাব সম্পাদক জাহিদ আলম, নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার-এর লাইফ হেলথ ইনসুরেন্স এজেন্ট ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এর সার্জেন্ট ফুয়াদ হোসাইন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এর সার্জেন্ট হুমায়ুন কবির এবং গ্যালাক্সী মিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও বদরুদ্দোজা সাগর এবং ইএসপিএন টেকনোলজির লীড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ সোহেল। এছাড়াও সঙ্গীত শিল্পী হিসেবে যাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় তারা হলেন: রানো নেওয়াজ, শাহ মাহবুব, চন্দন চৌধুরী, কৃষ্ণা তিথী, অনিক রাজ ও সবিতা দাস এবং মিউজিশিয়ান শিল্পী হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ এম এম নেওয়াজ শরীফ, মোহাম্মদ শাহাদাত ওসমান, সৌরভ দাস, মোহাম্মদ সাইদুর রহমান ও মানিক আহমেদ।