NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক - হোসনা আফরোজা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:৩৬ এএম

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক - হোসনা আফরোজা

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:

 বগুড়ায় ২দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। (১৪ মে বুধবার ) জিলা স্কুলে জেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান মেলা বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।  বুধবার সকাল ১০টায় বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিমায়ে অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মোঃ শওকত আলম মীর, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুন্নবী, জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজ্জাদ-উল-হক, জিলা স্কুলের প্রধান শিক্ষক মিসেস সেলিমা নাসরিন।

 জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনারের হয়। মেলায় বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮ টি স্টল অংশ গ্রহণ করে। উদ্বোধন ও আলোচনা সভা শেষে স্টাল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।