NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

মাদাম ফেং এবং রোজাঞ্জেলা পরিদর্শন করেন চীনের জাতীয় গ্র্যান্ড থিয়েটারের স্থাপত্য


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৯ পিএম

মাদাম ফেং এবং রোজাঞ্জেলা পরিদর্শন করেন চীনের জাতীয় গ্র্যান্ড থিয়েটারের স্থাপত্য

১৩ই মে, মঙ্গলবার বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী মাদাম ফেং লি ইউয়ানের সঙ্গে ব্রাজিলের ফার্স্ট লেডি রোজাঞ্জেলা লুলা দা সিলভা বেইজিংয়ে জাতীয় গ্র্যান্ড থিয়েটার পরিদর্শন করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বর্তমানে চীন সফর করছেন এবং রোজাঞ্জেলাও তার সঙ্গে এসেছেন।

মাদাম ফেং এবং রোজাঞ্জেলা জাতীয় গ্র্যান্ড থিয়েটারের স্থাপত্য পরিদর্শন করেন, ‘স্টেজ অফ গ্লোরি’ শিরোনামের একটি প্রদর্শনী দেখেন এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও শিল্প জনপ্রিয়করণে জাতীয় গ্র্যান্ড থিয়েটারের অবদান সম্পর্কে জানেন। পরিদর্শনের পর, ফেংয়ের আমন্ত্রণে রোজাঞ্জেলা ক্লাসিক অপেরার কিছু অংশ এবং চীনা ও ব্রাজিলীয় গানের পরিবেশনা উপভোগ করেন।

ফেং লি ইউয়ান বলেন, চীন ও ব্রাজিল উভয়ই বড় সাংস্কৃতিক দেশ এবং সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ছে। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। তিনি আশা করেন যে, দুই পক্ষ এই ইতিবাচক ধারা বজায় রেখে জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ স্থাপন করবে।

রোজাঞ্জেলা ফেংকে তার উষ্ণ ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং শিল্পীদের চমৎকার পরিবেশনার প্রশংসা করেন। তিনি চীনের উন্নয়নের সাফল্য এবং সমৃদ্ধ সংস্কৃতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্ব গভীর করতে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।

সূত্র : শিশির-তৌহিদ-শুয়েই, চায়না মিডিয়া গ্রুপ।